রামকান্তপুর চরপাড়া জামে মসজিদ কমিটি নিয়ে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ –
- Update Time : ০৬:১৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
- / ৬৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মসজিদ কমিটি নিয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শনিবার সকালে রাজবাড়ী থানায় ৭জনকে চিহ্নিত করে এবং অজ্ঞাত নামা আরো ৬/৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলার আসামি ৪ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, একই গ্রামের মৃত নাদের মোল্লার ছেলে বিপ্লব মোল্লা ও শরিফ মোল্লা এবং মৃত করিম মোল্লার ছেলে আব্দুর রহমান মোল্লা।
পলাতক আসামিরা হলো, মৃত করিম মোল্লার ছেলে ও রামকান্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রহিম মোল্লা, মৃত জাহাঙ্গীরের ছেলে জাহিদ ও নাহিদ, আব্দুর রহমান মোল্লার ছেলে রাফি মোল্লা।
মামলার বাদী রাজু মোল্লা জানিয়েছেন, গত শুক্রবার রামকান্তপুর চরপাড়া জামে মসজিদে জুম্মার নামাজের পর এ মসজিদের নতুন কমিটি ভেঙ্গে দিয়ে পুরাতন কমিটি বহাল রাখার কথা ওঠে। সে সময় তার প্রতিবেশি চাচা আব্দুল শেখ প্রতিবাদ করে। সে সময় প্রতিপক্ষের লোকজন মসজিদের ভেতরেই আব্দুল শেখকে মারপিট করে রক্তাক্ত জখম করে। সে সময় উভয় পক্ষে মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। স্থানীয়রা পুলিশের জরুরী সেবা “৯৯৯” –এ কল করে। পরে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে ওই ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজন একই দিন সন্ধ্যার দিকে তাদের (বাদী) বাড়ীতে প্রবেশ করে। তারা সে সময় তার মা রাজিয়া বেগমকে কুপিয়ে জখম এবং ঘরে থাকা নগদ ১লাখ ২০ হাজার টাকা ও ৭৪ হাজার টাকা মূল্যের স্বার্ণালংকার ছিনিয়ে নেয়। ওই সময় রাজিয়া বেগমের চিৎকারে তার স্ত্রী বর্ষা বেগম ও মেয়ে রায়মা আক্তার এগিয়ে এলে হামলাকারীরা তাদের দু’জনকেও মারপিট করে। পরবর্তীতে স্থানীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। ওই ঘটনায় জখম হওয়া রাজিয়া বেগম ও আব্দুল শেখকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ওই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এজাহারভুক্ত তিন জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































