রাফী’র হত্যার বিচার চেয়ে মহিলা পরিষদ ও নাট্যালোকের মানববন্ধন-
- Update Time : ০৭:০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
- / ৫৫ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় ফেনীর সোনাগাজীতে আলিম পরীক্ষার্থী ”নুসরাত জাহান রাফী’র যৌন হয়রানী ও আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে খুনিদের দ্রুত ফাসির দাবীতে বাংলাদেশ মহিলা পরিষদ বৃহস্পতিবার মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছেন।
এ উপলক্ষে সকাল ১১ টায় পাংশা মডেল থানা চত্বরের সড়কের ২পাশে দাড়িয়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে পাংশা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বারকলিপি প্রদান করেছেন তারা। মানববন্ধনে মহিলা পরিষদ’র সাধারণ সম্পাদক দিল রওশন আরা কাকলি,পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,প্যানেল মেয়র রাশিদা ইয়াসমিন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রকিবুল ইসলাম শামীম,পাংশা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মতিউর রহমান,মহিলা পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক ফিরোজা আহম্মেদ রেখা,সাংগঠনিক সম্পাদক তহমিনা বেগম (পাপ্পি),রাফিজা রহমান,রেহেনা খাতুন, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন। মানববন্ধনে ”নুসরাত জাহান রাফী’র যৌন হয়রানী ও আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত ফাসির দাবী জানানো হয়।
পাংশায়ও রাফী হত্যাকারীদের দ্রুত
বিচারের দাবীতে নাট্যালোকের মানববন্ধন
মাসুদ রেজা শিশির ॥
আমরা লড়ছি অপসংস্কৃতি ও অশ্লীলতার বিরুদ্ধে এই স্লোগানকে ধারণ করে ঐহিত্যবাহী নাট্যগোষ্ঠী নাট্যালোক পাংশা এগিয়ে চলছে।
বৃহস্পতিবার মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি’র বরবোচিত হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও দোষীদের সর্বচ্চো শাস্তির দাবীতে নাট্যালোক পাংশা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। সকাল সাড়ে ১১ টায় থানা রোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ কর্মসূচীতে নাট্যালোক পাংশার সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার কুন্ডু,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু,বিষ্ণপদ শিকদার,হিমাশু কুন্ডু রকেট,দেবাষিস কুন্ডু, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মতিউর রহমান,সহকারী শিক্ষক রেহেনা খাতুনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন। মানববন্ধনে ”নুসরাত জাহান রাফী’র যৌন হয়রানী ও আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত ফাসির দাবী জানানো হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































