রাফি হত্যার প্রতিবাদে মানবিক ভলেন্টিয়ারস্-এর মানববন্ধন –
- Update Time : ০২:৩৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯
- / ৬৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি কে যৌন হয়রানি ও আগুনে পড়িয়ে নৃসংস ভাবে হত্যার প্রতিবাদে এবং খুনিদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে রাজবাড়ী মানবিক ভলেন্টিয়ারস্ সংগঠন।
আজ শনিবার দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মানবিক ভলেন্টিয়ারস্ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্কুল কলেজের শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় মানববন্ধনে যৌন হয়রানি ও আগুনে পুড়িয়ে যারা নুসরাত জাহান রাফিকে হত্যা করেছে তাদের দ্রুত দৃষ্টান্তমূলক ফাঁসির দাবীতে বক্তব্য রাখেন মানবিক ভলেন্টিয়ারস্ রাজবাড়ী জেলা শাখার আহব্বায়ক শেখ মমিন, সংগঠনের সদস্য সচিব শফিকুল ইসলাম, যুগ্ন-আহব্বায়ক হোসেন আরিফা, আরিফুল ইসলাম মিশুক এবং রুপা খন্দকার প্রমূখ।
মানববন্ধনে অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয় এবং আর যেন কোথাও কোন নারী শিক্ষার্থীদের উপর যৌন হয়রানী, আগুনে পুড়িয়ে হত্যা না করা হয় সেই সাথে প্রশাসনকে -এর সাথে জড়িতদের খুজে বের করে শাস্তি প্রদানের ব্যবস্থা করার দাবী জানান বক্তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































