রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর পক্ষে দরিদ্রদের মাঝে খাদ্য সহযোগিতা প্রদান –
- Update Time : ০৫:৫৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
- / ৭৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনার প্রদুর্ভাবে মানবেতর জীবন-যাপন করা দরিদ্রদের মাঝে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে খাদ্য সহযোগিতা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ও বাণিবহ ইউনিয়নের চার জন মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল ও ২ কেজি করে আটা বিতারণ করা হয়।
আলীপুরে খাদ্য বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, অধ্যাপক মাহাবুবুর রহমান, আলীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাহিদুল হাসান বক্কার, আফজাল হোসেনসহ স্থানীয় নেতা-কর্মীরা।
এমপি কাজী কেরামত আলী জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তিনি তার নির্বাচনী এলাকায় ইউনিয়ন ভিত্তিক প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় একাধিকবার দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। যার অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে গোয়ালন্দে ১ হাজার ৩ শত ৫০ এবং রাজবাড়ীতে তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান শুরু করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































