ব্রেকিং নিউজঃ
রাজবাড়ী হয়ে পদ্মা সেতু দিয়ে চলাচল শুরু করলো দুই ট্রেন
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৭:৩৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ৩০৩ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
আজ (১ নভেম্বর) থেকে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে রাজবাড়ীর ওপর দিয়ে চলাচল শুরু করেছে বহুল প্রত্যাশিত সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস নামক দুইটি ট্রেন। ফলে আনন্দের জোয়ার বইছে রাজবাড়ীবাসীর মধ্যে। এখন স্বল্প সময় ও স্বল্প খরচে ট্রেনযোগে সরাসরি ঢাকায় আসা-যাওয়ার সুযোগ পাচ্ছে পদ্মা পারের বাসিন্দারা। তবে রাজবাড়ী জেলার মাছপাড়া, পাংশা, কালুখালী জং, বেলগাছি, সূর্যনগর, রাজবাড়ী, পাঁচুরিয়া জং, খানখানাপুর, বসন্তপুর রেলষ্টেশনের মধ্যে শুধুমাত্র রাজবাড়ী রেলষ্টেশনে ট্রেন দুটি থামবে।
যদিও দীর্ঘ রেলপথে স্টপেজ কম থাকায় রাজবাড়ীর পাশাপাশি জেলার অভ্যন্তরের কালুখালী জংশন স্টেশনে পদ্মা সেতুর এই ট্রেন দুইটির স্টপেজের দাবি স্থানীয়দের। এতে সুবিধা পাবে রাজবাড়ীর কালুখালী, পাংশা, বালিয়াকান্দি এবং ভাটিয়াপাড়া ও গোপালগঞ্জের মানুষ। কালুখালী জংশন স্টেশন থেকে ভাটিয়াপাড়া ও টুঙ্গিপাড়ায় ট্রেন আসা-যাওয়া করায় এই স্টেশনটিতে ট্রেন থামলে এই অঞ্চলের যাত্রীরা কালুখালী থেকে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ট্রেন যোগে যাওয়া-আসা করার সুবিধা পাবে।
রাজবাড়ীকে বলা হয় রেলের শহর। বৃটিশ আমল থেকেই রাজবাড়ীতে ট্রেন চলাচল করে আসছে। বর্তমানে রাজবাড়ী থেকে খুলনা, রাজশাহী, পোড়াদাহ, ভাঙ্গা, ভাটিয়াপাড়া ট্রেনে যাতায়াত করা যায়। এছাড়া কালুখালী থেকে টুঙ্গিপাড়া সহ উপরক্ত স্খানে যাওয়া-আসা যায়। জেলাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন ছিলো রাজবাড়ী হতে সরাসরি ট্রেনে ঢাকায় যাবে। সে স্বপ্ন অনেকটাই পুরন হয় পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্যমে এবং চলতি বছরের ১০ অক্টোবর ঢাকা থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেললাইনে ট্রেন চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দক্ষিণঞ্চলের মানুষের ট্রেনে ঢাকায় যাবার স্বপ্ন পুরন হয়। এরই ধারাবাহিকতায় আগামী ১ ও ২ নভেম্বর থেকে রাজবাড়ীর ওপর দিয়ে পদ্মা সেতুর দুইটি ট্রেন চলাচল করবে। তবে স্টপেজ দেওয়া হয়েছে শুধু রাজবাড়ীতে।
পদ্মা সেতুর এই ট্রেন দুটি আপাতত এই অঞ্চলে পোড়াদহ জংশন স্টেশনের পর কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙ্গা জংশন স্টেশনে থামবে।
এদিকে রাজবাড়ী হতে কোর্ট কুষ্টিয়ার দুরত্ব প্রায় ৬০ কিলোমিটার। এরমধ্যে পদ্মা সেতুর ট্রেন থামবে না আর কোন স্টেশনে।
রেলওয়ে সূত্র জানায়, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে রাত ৯টা ৪৫ মিনিটে ছেড়ে রাজবাড়ী আসবে রাত ২টা ২০ মিনিটে। ৫ মিনিটের বিরতি দিয়ে ২টা ২৫ মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছাবে ভোর ৫টায়। এই ট্রেনটি সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাজবাড়ী আসবে ১০টা ৪০ মিনিটে। ১০ মিনিট বিরতি দিয়ে ১০টা ৫০ মিনিটে ছেড়ে খুলনা পৌঁছাবে দুপুর ৩টা ৫০ মিনিটে।
অন্যদিকে, বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুপুর ১টায় বেনাপোল থেকে ছেড়ে রাজবাড়ী এসে পৌঁছাবে সন্ধ্যা ৬টায়। ৬টা ১০ মিনিটে রাজবাড়ী থেকে ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ৮টা ৪৫ মিনিটে। আবার ঢাকা থেকে রাত ১১ টা ৪৫ মিনিটে ছেড়ে রাজবাড়ী পৌঁছাবে রাত ২টা ২০ মিনিটে। ট্রেনটি বেনাপোলে ফিরে যাবে সকাল ৭টা ২০ মিনিটে।
যাত্রীরা বলেন, কালুখালী একটি জংশন স্টেশন। এখানে ভাটিয়াপাড়া, গোপালগঞ্জের টুঙ্গি, রাজশাহী, খুলনা, পোরাদাহ, রাজবাড়ী, ফরিদপুরের ট্রেন স্টপেজ দেয়। কিন্তু শুনছেন পদ্মা সেতুর ট্রেন এখানে থামবে না, শুধু রাজবাড়ীতে থামবে। রাজবাড়ীর পাশাপাশি এই কালুখালীতে ট্রেন থামলে কয়েকটি জেলার মানুষ পদ্মা সেতুর ট্রেনের সুফল পাবে। ফলে কালুখালী জংশন স্টেশনে ট্রেন থামার ব্যবস্থা করবে কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
স্থানীয় অখিল কুমার বালা বলেন, তিনি চাকুরী করেন কুমিল্লায়। কালুখালী থেকে ট্রেনে ঢাকায় যাবার সুবিধা পেলে ভোগান্তি ছারাই পরিবার পরিজন নিয়ে যাতায়াত করতে পারতেন। তার মতো অনেকেই সুবিধা পেতো। গুরুত্ব ও দুরুত্ব বিবেচনা করে হলেও কালুখালীতে পদ্মা সেতুর ট্রেনের স্টপেজ দেওয়া উচিত।
কালুখালী উপজেলা আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম খায়ের ও যুবলীগ নেতা মনিরুজ্জামান চৌধুরী মবি বলেন, জেলা শহরের রাজবাড়ীর পাশাপাশি কালুখালী জংশন স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এই স্টেশন থেকে সব জায়গায় ট্রেন যাওয়া যায়। স্বপ্নের পদ্মা সেতু হয়ে রাজবাড়ী দিয়ে দুইটি ট্রেন চলাচলের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে রাজবাড়ীসহ দক্ষিণঞ্চলবাসী চির কৃতজ্ঞ। কিন্তু কালুখালী গুরুত্বপূর্ণ স্টেশন হবার পরেও এখানে পদ্মা সেতুর ট্রেন থামবে না। এতে ট্রেনে ঢাকায় যাওয়া-আসার সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছেন। রাজবাড়ী হতে কোর্ট কুষ্টিয়ার দুরত্ব প্রায় ৬০ কিলোমিটার, এরমাঝে পদ্মা সেতুর ট্রেনের কোন স্টপেজ নাই। এবং ঠিক এর মাঝেই কালুুখালী স্টেশন। ফলে এখানে ট্রেন স্টপেজ দিলে ভাটিয়াপাড়া, গোপালগঞ্জসহ সমগ্র রাজবাড়ীবাসী ট্রেনে যাতায়াতের সুবিধা পাবে। কালুখালীতে পদ্মা সেতুর ট্রেন স্টপেজের জন্য তারা প্রধানমন্ত্রী, রেলমন্ত্রীসহ স্থানীয় সাংসদের হস্তক্ষেপ কামনা করেন।
রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার শিমুল কুমার বিশ্বাস বলেন, পদ্মা সেতুর রেলিং প্রকল্প প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর রাজবাড়ীবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা পুরন হতে চলছে। যে ধারাবাহিকতায় আগামী ১ ও ২ নভেম্বর দুইটি ট্রেন রাজবাড়ীর ওপর দিয়ে চলাচল করবে। ট্রেন দুইটি রাজবাড়ী রেলওয়ে স্টেশনে স্টপেজ দেবে। এখন রাজবাড়ীবাসী স্বল্প সময় ও স্বল্প খরচে সরাসরি ঢাকায় যাতায়াতের সুবিধা পাবে। শোভন শ্রেনীর ভাড়া ২৮৫ ও এসি শ্রেনীতে ৪৯০ টাকা ভাড়া নির্ধারন করা হয়েছে। একটি ট্রেন রাত ২টা ২০ মিনিট ও অপরটি সন্ধ্যা ৬টা রাজবাড়ীতে আসবে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আপাতত পদ্মা সেতুর ট্রেন দুইটি রাজবাড়ীর মধ্যে শুধু রাজবাড়ী স্টেশনেই থামবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































