রাজবাড়ী হয়ে ঢাকা গেলো পদ্মা সেতুর ট্রায়াল ট্রেন
- Update Time : ০৮:৪৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৩৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ঢাকা কমালাপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে পদ্মা সেতুর অফিশিয়াল ট্রায়াল ট্রেন। বুধবার (৬ সেপ্টেম্বর ) বেলা পৌনে ১১ টার দিকে ট্রেনটি রাজবাড়ী হতে ছেড়ে যায়।
এরআগে গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঈশ্বরদী থেকে পদ্মা সেতুর ট্রায়াল রান ট্রেনটি রাজবাড়ী স্টেশনে এসে পৌঁছায়। ট্রেনটি রয়েছে ৮টি কোচ।
জানাগেছে, পদ্মা সেতু পারাপারের জন্য ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ এখন ট্রেন চলাচলের জন্য প্রস্তুত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। যার অংশ হিসাবে পদ্মা সেতুর ওপর দিয়ে এই পথে ট্রায়াল ট্রেন চালাতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগামীকাল (৭ সেপ্টেম্বর) নতুন এ রেলপথ দিয়ে প্রথম ঢাকা রেলওয়ে স্টেশন থেকে মাওয়া হয়ে ভাঙ্গা স্টেশনে আসবে প্যাসেঞ্জার ট্রায়াল ট্রেন। এরপর আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথের উদ্বোধন করবেন। পুরো প্রকল্পে নির্মাণ হতে যাওয়া ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য প্রায় ১৭২ কিলোমিটার।
রাজবাড়ীর রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, গত মঙ্গলবার রাতে ঈশ্বরদী থেকে ট্রায়াল ট্রেনটি রাজবাড়ী এসে পৌছায়। ট্রেনটি ৮ টি কোচ ও ১ টি ইঞ্জিন নিয়ে আজ বেলা পৌনে ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। আগামীকাল বৃহস্পতিবার মাননীয় রেলমন্ত্রীসহ রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তারা ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গায় আসবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































