রাজবাড়ী সোশিও-কালচারাল ফোরামের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত –
- Update Time : ১০:৪৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সোশিও-কালচারাল ফোরামের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার দিনব্যাপী নানা ধরণের কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সকালে জেলা শহরের লোকসেড বধ্যভূমিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়। পরবর্তীতে সন্ধ্যা ৬ টায় শুরু হয় আলোক পদযাত্রা। রাজবাড়ী সোশিও-কালচারাল ফোরামের সদস্য এবং রাজবাড়ীর বিভিন্ন স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আলোক পদযাত্রা শুরু হয় শহরের বড়পুল থেকে। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি হাতে নিয়ে পদযাত্রাটি ডিসি অফিস সংলগ্ন বঙ্গবন্ধু চত্বর ঘুরে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়। আরএসসিএফ এর সভাপতি রিয়াসাদ আকতারের নেতৃত্বে পদযাত্রাটি শহীদ স্মৃতি চত্বরে আলোক প্রজ্বলনের মাধ্যমে শেষ হয়।
এই পদযাত্রায় অংশ নিয়ে রাজবাড়ী সোশিও-কালচারাল ফোরামের সাধারণ সম্পাদক নিলয় সাহা বলেন, একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করতে এবং জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক চর্চাকে বাড়াতেই এই আলোক পদযাত্রার আয়োজন করে আরএসসিএফ।
এই পদযাত্রায় আরএসসিএফ এর সহ- সভাপতি রিফাত হাসান আদর, তাবাসসুম আফরিন লিসা, সৌরভ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস আঁখি, সাংস্কৃতিক বিষয়ক প্রধান আহনাফ হাসান সহ ফোরামের বিভিন্ন বিভাগের প্রধান এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএসসিএফ এর মুখপাত্র আহনাফ রাইয়ান বলেন, রাজবাড়ী সোশিও-কালচারাল ফোরাম এসকল জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সাথে সাথে রাজবাড়ীর সামজিক এবং সাংস্কৃতিক উন্নয়নে আগামীতেও কাজ করতে চাই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































