রাজবাড়ী সরকারী কলেজ বাঁধন ইউনিটের এক যুগ পূর্তি –
- Update Time : ০৯:২৬:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯
- / ৭৫ Time View

আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন রাজবাড়ী সরকারী কলেজ ইউনিটের আনুষ্ঠানিক ভাবে একযুগ পূর্তি পালিন করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে কজেল ক্যাম্পাসের বাঁধন অফিস কক্ষে একযুগ পূর্তি উপলক্ষে প্রধান অতিথি হিসেবে কেঁক কাটেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আক্তার হোসেন, বাঁধন রাজবাড়ী সরকারী কলেজ ইউনিটের প্রতিষ্ঠাকালীন সভাপতি খায়রুল ইসলাম, ছাত্র উপদেষ্টা রুবেলুর রহমান, বর্তমান সভাপতি পাভেল আহমেদ, সাধারন সম্পাদক ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আছিফ মাহমুদ প্রমূখ। এছাড়া রাজবাড়ী সরকারী কলেজ বাঁধন ইউনিটের শিক্ষক উপদেষ্টা ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় একযুগ পূর্তি উপলক্ষে সংগঠনের সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০০৭ সালের ৭ জুলাই “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” প্রতিপাদ্য বুকে ধারণ করে রাজবাড়ী সরকারী কলেজে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের পথচলা শুরু হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































