রাজবাড়ী সরকারী কলেজে থিয়েটারের উদ্বোধন –
- Update Time : ০৯:৪৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
- / ৬৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সকারী কলেজ থিয়েটার-এর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে থিয়েটারের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। পরে কলেজের মুক্ত মঞ্চে নাটক “টিকলি” মঞ্চস্থ করা হয়।
সে সময় বিশেষ অতিথি ছিলেন প্রফেসর দীপক কুমার কর্মকার, শিক্ষক পরিষদের সম্পাদক মো: আকতার হোসেন, সম্পাদক, সাবেক সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ সরোয়ার মোর্শেদ খান, নাট্যকার ও নির্দেশক ছিলেন ফরিদপুরের ম. নিজাম। উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা কালচারাল অফিসার, নাট্যকার, নির্দেশক ও প্রশিক্ষক হাবিব তাড়াশী, ঢাকা ও নাট্যকার ফিরোজ সহ বিভিন্ন নাট্য সংগঠনের নেতৃবৃন্দ। রচনায় ছিলেন সালাম তাসির, নির্দেশনায় ছিলেন শেখ গোলাম রাসেল। সহযোগিতায় ছিলো রাজবাড়ী স্বদেশ নাট্যাঙ্গন। সঞ্চালনায় ছিলেন, কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ প্রভাষক মো: শাহরিয়ার রহমান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































