দরিদ্রদের পাশে দাঁড়ালেন রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরাও-
- Update Time : ০৯:০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাস এরই মধ্যে মানুষের জীবন অতিষ্ট করে তুলেছে। ঘর থেকে বেরুতে বারণ, তাই সবচে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন নিম্ন আয়ের মানুষ, যারা মূলত দিনমজুর। দরিদ্র সেই মানুষগুলোর জন্য প্রতিটি দিনই কষ্টের হয়ে উঠেছে। দরিদ্র সেই মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষাকরা। তারা শহরের বিবেকানন্দ পল্লী, রেল কলোনী, ২৮ কলোনী, চা দোকানদার, প্রতিবন্ধী শতাধিক ব্যক্তিকে খাবার প্রদান করেছেন।
বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে খাবার গুলো তুলে দেন, সহকারী শিক্ষক প্রদ্যুৎ কুমার দাস, আব্দুল মান্নান, আবু সাঈদ, আতিয়ার রহমান, কৃষ্ণ গোপাল, জাহাঙ্গীর আলম, রাসেল মাহমুদ, রবিদ্রনাথ, মোস্তফা কামাল, নুরতাজ তাজিয়া, শরীফুল ইসলাম, মাহাবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এই খাদ্য বিতরণী কার্যক্রমে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসানসহ অন্যান্য ৩৬ জন শিক্ষক অংশ গ্রহণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































