রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের শিক্ষকদের উদ্যোগে খাদ্য বিতরণ –
- Update Time : ০৮:০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের ৪৪ জন শিক্ষকের উদ্যোগে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে সামাজিক দুরত্ব বজায় রেখেই ৮৫ জন মানুষকে চাল, ডাল, আলু, তেল ও লবন বিতরণ করা হয়।
এ খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক দিলীপ কুমার কর, উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইকরামুল করিম, সহকারী অধ্যাপক আব্দুস সালাম মিয়া ও আব্দর রশিদ মন্ডল, প্রভাষক আহসান হবীব, আব্দুল্লাহ হীল হাসান, শিপন আলম, অরুপ কুমার প্রামাণিক, অনিরুদ্ধ মন্ডল , প্রবীর কুমার সরকার, শরীফুল আযম তুষার, আবু জোফার মোঃ সাইফুল্লাহ প্রমুখ।
শিক্ষকরা জানান, মানবিকতা সবার আগে। এই খাদ্য সামগ্রী কর্মহীন মানুষ গুলোর হাতে তুলে দিতে পেরে তারা খুশি। প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্বের বাইরে শিক্ষক সমাজের এই অংশগ্রহণকে সাধুবাদ জানিয়েছে রাজবাড়ীবাসীও।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































