রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন –
- Update Time : ০৮:০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
- / ৬৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে কলেজের শিক্ষক পরিষদে এ কমিটি গঠন করা হয়। এতে সহকারী অধ্যাপক সেলিনা আক্তার কে সাধারণ সম্পাদক এবং কালের কণ্ঠ শুভসংঘের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডলকে যুগ্ন-সম্পাদক নির্বাচিত করে ৭ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।
কমিটিতে পদাধিকার বলে সভাপতি হিসেবে কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর, যুগ্ন-সম্পাদক (ক্লাব) প্রভাষক আহসান হাবিব, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক মোঃ আব্দুল লতিফ খান, নির্বাহী সদস্য প্রভাষক সাদিকুর রহমান, প্রভাষক আব্দুল্লাহীল হাসান ও প্রভাষক অনুরুদ্ধ মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন, বিদায়ী সম্পাদক ও সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, উপাধ্যক্ষ প্রফেসর একেএম ইকরামুল করিম, প্রফেসর ড. রেজা ইমাম, সহযোগী অধ্যাপক ড. সহযোগী অধ্যাপক মোঃ শওকত আলী মোল্লা, সহযোগি অধ্যাপক ইয়াহ্ ইয়া খান, সহযোগী অধ্যাপক শাহ নেওয়াজ পারভেজ, বিদায় যুগ্ন সম্পাদক ও সহযোগী অধ্যাপক আব্দুল হামিদ খান, সহকারী অধ্যাপক আব্দুস সালাম মিয়াসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































