ব্রেকিং নিউজঃ
রাজবাড়ী সদর হাসপাতাল সড়কে ট্রাক চাপায় রিক্সা চালক নিহত, আহত নারী যাত্রী –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৪:১৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯
- / ৮৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের সদর হাসপাতাল-রেলগেট সড়কের সজ্জনকান্দার সারের গৌডাউন এলাকায় ট্রাক চাপায় সুব্রত সরকার (৩৫) নামে বাকপ্রতিবন্ধী রিকশা চালক নিহত এবং আহত হয়েছে আলো (৩৫) নামে এক নারী যাত্রী। আহত নারীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সুব্রত সরকার জেলা শহরের বিসিক এলাকার নারায়ন চন্দ্র সরকারের ছেলে।
প্রত্যক্ষদশীরা জানান, আজ শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে সুব্রত তার রিকশায় ওই নারী যাত্রী নিয়ে বিসিক এলকার দিকে যাচ্ছিলো। তার রিকশা সারের গোডাউন এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু টানা ট্রাক চাপা দেয়। গুরুত্বর আহত অবস্থায় সুব্রত ও যাত্রী আলোকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সে সময় কর্তব্যরত চিকিৎসক সুব্রতকে মৃত ঘোষনা করেন। যদিও পুলিশ ট্রাক ও ট্রাক হেলপারকে আটক করেছে।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১


































































































