রাজবাড়ী সদর হাসপাতালে নারী চোর চক্র সক্রীয়, গ্রেপ্তার হলেও কমছে না তৎপরতা –
- Update Time : ১০:০২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর হাসপাতালে পুরোপুরি সক্রিয় হয়ে উঠেছে চোর চক্র। একের পর এক গ্রেপ্তার হলেও কমছে না তাদের তৎপরতা। এক সপ্তার ব্যাবধারে নতুন করে চোর চক্রের আরো ৩ জন নারী সদস্যকে হাতে নাতে আটকের পর থানা পুলিশের দেয়া হয়েছে। এ ঘটনায় সোমবার দুপুরে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানাগেছে, রাজবাড়ী সদর হাসপাতালে শুক্রবার ব্যতিত অন্য দিন গুলোতে হাজারো রোগী ও তাদের স্বজনদের সমাগম ঘটে। নিত্যদিনের এই ভীরকে পূজি করে সাম্প্রতিক সময়ে একটি শক্তিশালি চোর চক্র সক্রিয় হয়ে উঠেছে। এই চক্রের মাঠ পর্যায়ে কাজ করা সকল সদস্যই হলো দুর দুরন্তের জেলা থেকে আগত নারী। ওই সব নারী সদস্যরা আগতদের ভীরে মিশে যান এবং তারা অসুখ-বিশুখে ভুগতে থাকা নিরীহ মহিলাদের গলায় থাকা সোনার চেইন এবং ব্যাগে থাকা টাকা ও মোবাইল ফোন সুকৌশলে চুরি করে সটকে পরেন। গত রবিবার দুপুরে হাসপাতালের টিকেট কাউন্টারের লাইনে দাঁড়িয়ে ছিলেন, রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের সাদিপুর গ্রামের ফারুক শেখের স্ত্রী খুর্শিদা বেগম। ওই সময় চোর চক্রের সদস্যরা তার আগে ও পিছে অবস্থান করে ভ্যানিটি ব্যাগ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন তুলে নেয়। বিষয়টি খেয়াল করে তিনি চক্রের সদস্য আদুরী খাতুনকে চিহ্নিত করেন। ওই সময় স্থানীয়দের সহযোগিতায় তারা নাটোর জেলার আওরাইল গ্রামের আনিস শেখের স্ত্রী মোঃ আদুরী খাতুন, আদুরীর সহযোগি ও একই গ্রামের নাজমুল হক কান্টুর স্ত্রী মোছাঃ খাদিজা খাতুন এবং কুষ্টিয়া জেলার খোকশা থানার সিংগরিয়া গ্রামের মজিবর রহমানের মেয়ে মনজিলা খাতুনকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেন।
অপর দিকে, গত ২৩ নভেম্বর দুপুরে একই ভাবে সদর উপজেলার লক্ষিনারায়নপুরের জব্বার মন্ডলের স্ত্রী সাথি খাতুনের গলায় থাকা স্বর্ণের চেন ও মোবাইল ফোন চুরির সময় হাতে নাতে চোর চক্রের অপর ৫ নারী সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলো, ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর থানার কোনাগাঁও গ্রামের কুদ্দুস মীরের স্ত্রী শরীফা বেগম, একই থানার ডরমন্ডল গ্রামের আফজালের স্ত্রী নার্গিস, নরসিংদী জেলার বেলাবো থানার উজলাব গ্রামের সেন্টু মিয়ার স্ত্রী শিল্পী বেগম, হবিগঞ্জ জেলার মাথবপুর থানার বাঘাসুরা গ্রামের ফরাস উদ্দিনের স্ত্রী নাছিমা বেগম ও একই জেলার শায়েস্তাগঞ্জ থানার পুরাসুন্দা গ্রামের শাজাহারের স্ত্রী শরিফা বেগম। ওই ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয় এবং আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের কর্মচারীরা জানিয়েছেন, প্রতিনিয়ত হাসপাতালে আগতদের কাছ থেকে চুরির ঘটনা ঘটে চলেছে। এক সপ্তার ব্যবধানে ৮ জন গ্রেপ্তার হলেও এ চক্রের মূল হোতারা এখনো ধরাছোয়ার বাইরে।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, এই চক্রের সদস্যরা নারীদের অধিক জমায়েত হওয়া স্থানে চুরি উদ্দেশ্যে একত্রিত হয়। তারা কৌশলে চুরি করে। ইতোপূর্বেও রাজবাড়ীর আঞ্জুমানে কাদরিয়া মসজিদ চত্বর থেকে চোর চক্রের বেশ কয়েকজন নারী সদস্যকে তারা গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































