রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসক ও কর্মচারী সংকট –
- Update Time : ১০:০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮
- / ৬৪ Time View
কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলাতে প্রায় ১৪ লাখ মানুষের বসবাস। আর এ সব মানুষের স্বাস্থ্য সেবা প্রদানের জেলা সবচেয়ে বড় প্রতিষ্ঠান রাজবাড়ী সদর হাসপাতাল। ডাক্তারদের সাথে রোগীদের এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সাক্ষাতের সময়সূচি দৃশ্যমান স্থানে স্থাপনের প্রতিশ্রুতি দিলেন রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. স্বপন কুমার কুন্ডু। সনাক সহ-সভাপতি এ্যাড. নাজমা সুলতানা এর সভাপতিত্বে রাজবাড়ী সদর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাক রাজবাড়ী’র সাথে হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ প্রতিশ্রুতি দেন তিনি।
আজ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য ও সনাক এর স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন। পরে মুক্ত আলোচনায় অনুষ্ঠিত হয়। মুক্ত আলোচনায় সভার প্রধান অতিথি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ স্বপন কুমার কুন্ডু বলেন, জনবল ও অবকাঠামোগত সমস্যার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও হেলপ ডেস্ক- তথ্য কেন্দ্র স্থাপন করা সম্ভব হচ্ছে না। হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি সচল নয় বলে তিনি উল্লেখ করেন। শূন্যপদ সম্পর্কে আলোচনা করতে গিেেয় তিনি বলেন, ডাক্তার, কর্মকর্তা- কর্মচারীদের মোট ১৯৪ টি পদের মধ্যে ৫৩টি পদই শূন্য রয়েছে। শূন্য পদপূরণের জন্য ইতোমধ্যেই তিনি স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মহোদয় এর সাথে কথা বলেছেন তিনি কিন্ত কোন অগ্রগতি হয় নাই।
ওষুধের তালিকা হালনাগাদ করণের বিষয়ে বলেন, প্রতিদিন নিয়মিত ওষুধের তালিকা হালনাগাদ করা হয়, শুধু তাই নয় হাসপাতালের অন্তঃবিভাগের প্রতিটি ওয়ার্ডে কর্তব্যরত নার্সদের তালিকা ও ওষুধের তালিকা নিয়মিত হালনাগাদ করা হয়। নারী ও পুরুষদের জন্য আলাদা টেকনিসিয়ান ও চিকিৎসক এর বিষয়ে বলেন, জনবল সংকটের কারণে নারী ও পুরুষদের জন্য আলাদা টেকনিসিয়ান ও চিকিৎসক এর সুযোগ নেই। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে নারীদের জন্য নারী চিকিৎসকের ব্যবস্থা রয়েছে। অতিরিক্ত ফি আদারের ক্ষেত্রে তিনি বলেন (বহিঃবিভাগের টিকিট,প্যাথলজি টেষ্ট, বেড কেবিন, ড্রেসিং ইনজেকশন পুশ) নিয়ম বর্হিভূত অর্থ আদায় করলে তিনি দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। সনাক সহ- সভাপতি প্রফেসর মো: নুরুজ্জামান বলেন,অনেক সমস্যা থাকা সত্ত্বেও হাসপাতালের সেবার মান পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে পরিস্কার পরিচ্ছন্নতাও। এজন্য তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। সভায় সমাপনী বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি এ্যাড. নাজমা সুলতানা। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ এ কে এম গোলাম ফারুক, গাইনী কনসালটেন্ট ডাঃ সেলিনা আক্তার, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ নাজনীন সুলতানা, জুনিয়র কনসালটেন্ট (ইএনটি) ডাঃ এ.বি এম দেলোয়ার হোসেন, নার্সিং সুপারভাইজার হোসনে আরা বেগম, ফার্মাসিষ্ট চায়না বালা বিশ^াস, মেডিকেল টেকনোলজিষ্ট সামস্ উদ্দিন আহম্মেদ, সনাক সদস্য মেজবা- উল-করিম রিন্টু, খোকন মাহমুদ, সৌমিত্র শীল চন্দন, ইয়েস সদস্য মিজানুর রহমান, জেসমিন আক্তার ও ছাব্বির হোসেন। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ আবু তাহের।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































