রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে দূর্বৃত্তদের হঠাৎ হামলা, সহকারী আহত ১ –
- Update Time : ১০:৩০:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের হামলা চালিয়ে ভাংচুর করেছে একদল দূর্বৃত্তরা। এ সময় জরুরী বিভাগের দায়িত্বরত নজরুল ইসলাম মিঠুন নামে একজন সহকারী আহত হয়েছে। শনিবার দুপুরে সংঘঠিত হওয়া ওই ঘটনার পর জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ও সহকারীরা সাময়িক ভাবে সেবা বন্ধ রাখেন। পরবর্তীতে উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপে কিছু সময় পর ফের সেবা প্রদান কার্যক্রম চালু করা হয়।
আহত মিঠুন বলেন, করোনাকালীন সময়ে জরুরী বিভাগে রোগীদের চাপ অনেক। তিনি সিরিয়লে নিয়ন্ত্রণ করেন। ওই কাজই তিনি করছিলেন। সে সময় হঠাৎ করেই ১০ থেকে ১৫ জন দূর্বৃত্ত জরুরী বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসারের কক্ষে প্রবেশ করে তাকে বেধরক মারধোর করে। এতে তিনি আহত হন।
প্রত্যক্ষদর্শী মামুন, রবি সহ কয়েকজন জানিয়েছেন, তারা এ দূর্যোগকালীন সময়ে জীবনের ঝুকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন। অথচ পদে পদে তাদের লাঞ্চিত হতে হচ্ছে। দূর্বৃত্তরা অতর্কিত হামলা করে মিঠুন নামে এক সহকারী মিঠুনের ওপর হামলা চালায়। এ সময় তারা ঠেকাতে আসলে তাদেরকেউ মারধোর করে এবং জরুরী বিভাগের থাই ভাংচুর করে চলে যায়। তারা কোন রোগীর স্বজন হবে বলে ধারনা করছেন।
হাসপাতালের তত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাস জানান, দূর্বৃত্তরা জরুরী বিভাগে হামলা করে তাদের এক সহকারীকে মারধোর ও গ্লাস ভাংচুর করা হয়েছে। কে বা কারা এ হামলা করছে তা জানতে পারেন নি। তাৎক্ষনিক বিষয়টি রাজবাড়ী থানা পুলিশকে জানানো হয়।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। আশা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যেই ওই সব ব্যক্তিদের আটক করা সম্ভব হবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































