রাজবাড়ী সদর উপজেলায় ভুমি সেবা সপ্তাহের উদ্ধোধন –
- Update Time : ০৯:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
- / ৩৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ভূমি সেবা সপ্তাহ -২০২১ উদ্ধোধন করা হয়েছে। রবিবার সকালে আনুষ্ঠানিক ভাবে এ সপ্তাহের উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা প্রশাসক দিলশাদ বেগম। উদ্বোধনী দিনে ২০ জনকে সেবা প্রদান করা হয়েছে।
এ সময় তিনি সেবা গ্রহীতাদের মধ্যে কবুলিয়ত হস্তান্তরের মাধ্যমে এ সেবা সপ্তাহের উদ্ধোধন ঘোষনা করেন পাশাপাশি খাজনা দাতাদের অনলাইন ভিত্তিক খাজনা পরিশোধের রেজিস্ট্রেশন করার বুথ পরিদর্শন করেন ও সেবা সপ্তাহের সার্বিক বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কে সার্বিক নির্দেশনা দেন যাহাতে ভূমি সেবা সপ্তাহটি আক্ষরিক অর্থেই সেবা গ্রহীতাদের জন্য সেবা প্রাপ্তির সপ্তাহ হয়।
উদ্ধোধনের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার আবদুল্লাহ আল মামুন বাবু, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মো. সায়েফ, উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যার জনাব রকিবুল হাসান পিয়াল, সহকারী কামশনার (ভূমি) আরিফুর রহমান, রেভিনিউ ডেপুটি কালেক্টর হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন।
৬ই জুন ২০২১ থেকে ১০ ই জুন ২০২১ তারিখ পর্যন্ত সেবা সপ্তাহ চলাকালীন সময়ে উপজেলা ভূমি অফিসে অনলাইন ভিত্তিক খাজনা পরিশোধের রেজিস্ট্রেশন এর কাজ সেবা গ্রহীতাদের করে দেয়া হবে এবং ভূমি উন্নয়ন কর জমা নেয়া হবে। এ সময় ভূমি মালিকগনের মোবাইল নম্বরের সহ জাতীয় পরিচয় পত্রের কপি, পাসপোর্ট সাইজের ছবি (১কপি), খতিয়ানের কপি ও সর্বশেষ খাজনা দাখিলার কপি নিয়ে আসতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































