রাজবাড়ী সদর উপজেলায় তাল গাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন –
- Update Time : ০৮:০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / ৮১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলায় চার শত তাল গাছের চারা রোপনের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। শুক্রবার সকালে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারায় আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন এবং অন্যান্য প্রকল্প পরিদর্শন করেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (ত্রাণ) মোঃ আনিচুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এস এম মনোয়ার মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী বিজয় কুমার প্রামানিক, মিজানপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমানসহ অন্যান্যরা।
উপ-সহকারী প্রকৌশলী বিজয় কুমার প্রামানিক জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কাবিটা ও টিআর প্রকল্পের আওতায় নির্মিত সদর উপজেলার সকল কাঁচা রাস্তার পাশে চার শত তাল গাছের চারা রোপনের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































