রাজবাড়ী সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান প্রার্থী হলেন সাংবাদিক খান মোঃ জহুরুল হক –
- Update Time : ১০:১৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে রাজবাড়ী সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন এ্যাড: খান মোঃ জহুরুল হক। দলীয় প্রার্থী হিসেবে ইতোমধ্যেই তার নাম ঘোষনা করেছে রাজবাড়ী পৌর সভা আঃলীগ। তাকে স্বাগত ও জানিয়েছেন জেলা আ:লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার মনোনয়পত্র জমা দেয়ার শেষ দিনে তিনি রিটানিং অফিসার ও রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশেক হাসানের কাছে মনোনয়পত্র জমা দেন।
এর আগে এ্যাড: খান মোঃ জহুরুল হক গত সোমবার সকালে জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়পত্র সংগ্রহণ করেন। এ্যাড: খান মোঃ জহুরুল হক রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি, রাজবাড়ী পৌর আঃলীগের সহ-সভাপতি, জেলার সবচেয়ে জনপ্রিয় পত্রিকা “দৈনিক রাজবাড়ী কণ্ঠ”-এর সম্পাদক, তিনি রোটারী ক্লাব অফ চন্দনারও সাবেক সভাপতি। তিনি প্রার্থী হওয়ায় রাজবাড়ী জেলায় কর্মরত সাংবাদিকরা তাকে স্বাগত জানিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































