রাজবাড়ী সদর উপজেলার আদিবাসী ও আশ্রয়ন প্রকল্পের দুস্থদের মাঝে চাল বিতরণ –
- Update Time : ০২:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাসের বিস্তার রোধে এবং কর্মহিন মানুষের মুখে খাবার তুলে দিতে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আদিবাসী পল্লীতে ত্রিপুরা জনগোষ্ঠী এবং শহীদওহাবপুর ইউনিয়নের রূপপুর আশ্রয়ন প্রকল্পের দুস্থদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাজবাড়ী সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে এই চাল বিতরণ করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান খান জানান, জেলা প্রশাসকের দিক নির্দেশনায় বর্তমানে কর্মহিন ও দরিদ্র মানুষদের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যার অংশ হিসেবে আলীপুর ইউনিয়নের আদিবাসী পল্লীর ত্রিপুরা জনগোষ্ঠীর ৫০টি পরিবারের মাঝে এবং শহীদ ওহাবপুরের রূপপুর আশ্রয়ণ প্রকল্পের ৫০ দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সরকারী নির্দেশনা না আসা পর্যন্ত চাল বিতরণের এই ধারা অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































