রাজবাড়ী সদরের ১৪ ইউনিয়নে ৭ চেয়ারম্যান ও ১৭ মেম্বার প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার –
- Update Time : ১০:৪০:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ওই নির্বাচনে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মোট চেয়ারম্যান প্রার্থী ৬২ জন, সাধারণ সদস্য ৪শত ৪৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ১ শত ৫৮ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
আজ সোমবার (৬ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত ছিলো প্রার্থীতা প্রত্যাহারের সময়। এই সময়ে চেয়ারম্যান প্রার্থী ৭ জন এবং সাধারণ সদস্য প্রার্থী জন ও মহিলা সদস্য ১ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে।
সদর উপজেলার নির্বাচন অফিসার স্বপন কুমার রাজবাড়ী বার্তা ডট কম কে জানিয়েছেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে খানগঞ্জের খন্দকার গোলাম কিবরিয়া, সুলতানপুরে মেহেদী জুনায়েদ বোগদাদ, দাদশীতে লুৎফর রহমান বাচ্চু, শহীদওহাবপুরে বর্তমান চেয়ারম্যান তোরাপ আলী মন্ডল ও শাহিন খান, চন্দনীতে মোঃ শাহাদাত হোসেন এবং আলীপুরে শওকত হাসান তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।
এছাড়া সাধারণ সদস্য প্রার্থীদের মধ্যে মিজানপুরে ২ জন, শহীদওহাবপুরে ৩ জন, খানগঞ্জে ২ জন, বসন্তপুরে ২ জন, রামকান্তপুরে ২ জন, চন্দনীতে ৩ জন ও পাঁচুরিয়া ২ জন এবং মহিলা সদস্যদের মধ্যে খানগঞ্জে ১ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































