রাজবাড়ী সদরের ১২ কৃষক পেলেন ভর্তুকী মূলের পাওয়ারটিলার
- Update Time : ০৯:৫০:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ৪৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার ১২ জন কৃষককে ৫০ শতাংশ ভর্তুকী মূল্যের পাওয়ারটিলার প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে ওই পাওয়াটিলার গুলো আনুষ্ঠানিক ভাবে কৃষকদের হাতে তুলে দেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
এ উপলক্ষে সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, সদর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন, আওয়ামীলীগ নেতা হেদায়েত আলী সোহরাব, আজগর আলী বিশ্বাসসহ অন্যান্যরা।
সংশ্লিষ্ঠরা জানিয়েছেন, প্রতিটি পাওয়ারটিলারের মূল্য ২লাখ ২০ হাজার টাকা। যার মধ্যে এক লাখ টাকা সরকারী ভর্তুকী প্রদান করা হয়েছে। বাকি একলাখ ২০ হাজার টাকা পরিশোধ করে কৃষকরা এই পাওয়ারটিলার গ্রহণ করেছেন। যা জেলার কৃষির উন্নয়নে বিশেষ ভুমিকা রাখবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































