রাজবাড়ী সদরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন রেজাউল করিম
- Update Time : ১১:১৬:১১ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / ৭৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ এ উপজেলায় পর্যায়ে রাজবাড়ী সদর উপজেলায় প্রথম বারের মত “শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মাধ্যমিক)” নির্বাচিত হয়েছেন, জেলা শহরের ঐতিয্যবাহি শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম। রেজাউল করিম দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি। তিনি নানাবিধ সামাজিক কর্মকান্ডেও সুনামের সাথে কাজ করে চলেছেন।
তাকে “শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মাধ্যমিক)” নির্বাচিত করায় সদর উপজেলার প্রশাসন, মাধ্যমিক শিক্ষা অফিস ও বিচারক মন্ডলীর প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সেই সাথে তার কর্ম প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ এবং সহকর্মীবৃন্দ সবার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। নিজের আত্মসম্মান বজায় রেখে যাতে সামনে এগিয়ে যেতে পারেন সে দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি সরোয়ার মার্শেদ খান স্বপন ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মন্ডল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































