রাজবাড়ী শহর রক্ষা প্রকল্পের কাজ দেখতে ঝটিকা সফরে এলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব –
- Update Time : ০৯:১৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯
- / ৮১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
৩ শত ২৯ কোটি টাকা ব্যয়ে রাজবাড়ী শহর রক্ষা প্রকল্প (ফেইজ-২) -এর বাস্তবায়ন কাজ চলছে দেড় বছর ধরে। অথচ দীর্ঘ এ সময়ে ওই কাজের অগ্রগতি হয়েছে মাত্র ২০ শতাংশ। বর্ষা মৌসুম এগিয়ে আসলেও গতি বাড়ছে না ওই কাজের। ধীর গতিতে ওই কাজ চলায় পদ্মা নদীর তীরবর্তি বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে আতংক। এমতাবস্থায় ওই কাজের অগ্রগতি সরজমিনে দেখতে আজ রবিবার বিকালে রাজবাড়ীতে ঝটিকা সফর করেছেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।
তিনি রাজবাড়ী শহর রক্ষা প্রকল্পের উড়াকান্দা এলাকা পরিদর্শন কারেন। সে সময় রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী তাঁকে ওই প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। সে সময়ে পানি উন্নয়ন বোর্ডের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী একেএম ওয়াহিদ উদ্দিন চৌধুরী, বাপাউবো -এর রাজবাড়ী পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের টাস্কফোর্সের সদস্য খান ওলিউজ্জামান, খুলনা শিপইয়ার্ডের প্রতিনিধি অবঃ লেঃ কমান্ডার মিজানুর রহমান ও রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































