রাজবাড়ী শহরের ভবানীপুরে স্বেচ্ছায় কৃষকের ধান কেটে দিলেন আরএসএস –
- Update Time : ১০:২০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ৫৮ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে স্বেচ্ছায় মতিউর রহমান নামে এক অসহায় কৃষকের ২ বিঘা জমির ধান স্বেচ্ছায় কেটে বাড়ী পৌছে দিয়েছেন আরএসএস নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার সকালে পৌর শহরের পশ্চিম ভবানীপুর মাঠে এ ধান কাটা হয়।
এ সময় কৃষক মতিউর রহমান, সংগঠনের সভাপতি আব্দুল কুদ্দুস সরদার, সাধারন সম্পাদক আব্দুল খফ্ফার শিকদারসহ অনেকে উপস্থিত ছিলেন।
কৃষক মতিউর রহমান বলেন, তার ধার কাটার মত সামর্থ ছিল না। এলাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যুবকরা তার ২ বিঘা জমির ধান কেটে বাড়ীতে নিয়ে দিচ্ছেন। এতে তিনি অনেক খুশি। অতিথেও তারা অনেক অসহায় দরিদ্রদের সেবা করেছে।
সংগঠনের সভাপতি আব্দুল কুদ্দুস সরদার বলেন, আজকে আমন ধান কাটার মাধ্যমে ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন। কোন কৃষক সহায়তা চাইলে তারা বিনা পারিশ্রমিকে পর্যায়ক্রমে ওই কৃষকের ধান কেটে বাড়ীতে পৌছে দেবেন। এছাড়া সংগঠনটি সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ রক্তদান ও আইনি সহায়তা দিয়ে থাকে এবং ২০২০ সালের জানুয়ারীতে সংগঠনটির আত্মপ্রকাশ হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































