রাজবাড়ী শহরের বিনোদপুরে ডিবি’র অভিযান : হেরোইনসহ গ্রেপ্তার ২
- Update Time : ০৫:৩৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / ৫৭৭ Time View

স্বপন বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানে পাঁচ দশমিক পাঁচ গ্রাম হেরোইনসহ একাধিক মাদক মামলার দুই জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল, জেলা শহরের বিনোদপুর নতুন মসজিদ পাড়ার মোঃ শহিদ শেখের ছেলে মোঃ তুহিন শেখ তুহিন কসাই (৩০) ও বড় লক্ষীপুর এলাকার মৃত কেতু খাঁর ছেলে মোঃ বাবু খাঁ(৩৩)।
শুক্রবার (১৩অক্টোবর) সকালে রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খানসহ সঙ্গীয় অফিসার-ফোর্স শহরের বিনোদপুর নতুন মসজিদ এলাকা থেকে হেরোইনসহ তাদেরকে গ্রেফতার করে।
ওইসময় তাদের কাছ থেকে ৫৫ পুরিয়া হেরোইন উদ্ধার করে , যাহার ওজন ৫.৫ গ্রাম।
জানা গেছে, আসামী তুহিন শেখ এর বিরুদ্ধে পূর্বে দুটি মাদক মামলা এবং বাবু খাঁর বিরুদ্ধে চারটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































