রাজবাড়ী শহরের “নয়াটেস্ট পেস্টি সপ” কে ৩০ হাজার টাকা জরিমানা
- Update Time : ০৫:০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ৬৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী শহরের বিনোদপুরে নয়াটেস্ট পেস্টিসপকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অবৈধ উপায়ে খাদ্য পণ্য উৎপাদন, মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন পণ্য বিক্রিয় করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
শনিবার (৯ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এলাকাগুলো হলো বড়পুল, বড় বাজার, বিনোদপুর লেকপাড়া প্রভৃতি। এসব এলাকার বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, রেস্তোরা, খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ফলের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এছাড়া বাজারের বিভিন্ন পণ্যের দাম নির্ধারিত দামের চেয়ে বেশি না রাখতে ও বাজার স্থিতিশীল রাখতে লিফলেট ও প্রচারপত্র বিলি করা হয়। অভিযানে অবৈধ উপায়ে খাদ্য পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ, মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন পণ্য বিক্রিয় করার অভিযোগে নয়াটেস্ট পেস্টিসপকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করায় শহরের বড়পুল এলাকায় সোনাপুর রেস্তোরাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। তিনি বলেন, আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান তদারক করেছি। নিয়ম মেনে ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। দন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি থেকে মোট ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































