রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে চলছে অনলাইন ক্লাস, উপকৃত শিক্ষার্থীরা –
- Update Time : ১০:১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
- / ৮৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনার প্রাদুর্ভাবের কারণে বন্ধ হয়ে যাওয়া ক্লাস সচল রাখতে পুরোদমে চেষ্টা চালাচ্ছে রাজবাড়ী শহরের ঐতিয্যবাহি ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা। যার অংশ হিসেবে তারা শুরু করেছেন, অনলাইন ফেসবুক লাইভের মাধ্যমে ক্লাসের কার্য্ক্রম। আর এ কার্যক্রমের কারণে সরাসরি উপকৃত হতে শুরু করেছে শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন জানান, গত ৮ জুন সকাল ১০ টা থেকে অনলাইন ফেসবুক লাইভের মাধ্যমে ক্লাসের কার্য্ক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী। তার প্রচেষ্টায় এবং মনিটরিং এর মাধ্যমে বিদ্যালয়ের ১৬ জন অভিজ্ঞ শিক্ষক স্বাস্থবিধি মেনে আন্তরিকতার সাথে ক্লাসগুলি পরিচালনা করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী এবং অভিভাবক ইয়াছিন উচ্চ বিদ্যালয় এর
অথবা
এই লিংকে ক্লাস দেখার জন্য অনুরোধ করা গেল এবং ছাত্র/ছাত্রীদের সুবিধার্থে ক্লাসের অনলাইন ক্লাস রুটিন
এই লিংকে দেওয়া হইল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়




































































































