রাজবাড়ী লক্ষীকোল ইমাম বাড়ার সম্পাদকের উপর হামলা –
- Update Time : ০৬:০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯
- / ৭৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী লক্ষীকোল ইমাম বাড়ীর সাধারন সম্পাদক আব্দুর রশিদ শেখসহ ইমাম বাড়ার কয়েকজন সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল ১১ টার দিকে লক্ষীকোল ইমামবাড়ায় এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় আব্দুর রশিদকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রশিদ শেখ মিজানপুর ইউনিয়নের গঙ্গা প্রসাদপুর গ্রামের দুলাল শেখের ছেলে।
লক্ষীকোল ইমাম বাড়ীর সাধারন সম্পাদক আব্দুর রশিদ শেখ জানান, আজ কয়েকবছর তাকে ফোনে কে কা কারা মহরম ( আশুরা) পালন না করতে নিষেধ করে আসছে। মহরম পালন করলে তাকে মেরে ফেলা হবে বলেও হুমকি দিয়েছে। গতকাল মহরম পালনের পর আজ সকালে ইমামবাড়ায় যান হিসাব নিকাসের জন্য। এ সময় তার পীর মানিকগঞ্জের গড়পাড়া দরবার শরীফ গদিনীমীরের হযরত শাহ সাঈদুর রহমান রিপন মিয়ার সামনে স্থানীয় নান্নু নামের একটি ছেলে কোন কারণ ছাড়াই তাদের উপর হামলা করে। সে মাদক ব্যবসার সাথে জরিত। এ সময় ইমামবাড়া কোষাধ্যক্ষ মুন্নাফ শিকদার, তার স্ত্রী ছালেহা বেগম, কাসেদের দলের জিল্লু, দোয়াত আলী ফকিরকে মারধোর করে। হামলায় তার হাতে ও কাঁধে আঘাত পেয়েছেন। এছাড়া নান্নু তার সারা শরীরে পিটিয়েছেন। এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানান।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, লক্ষীকোল ইমামবাড়ার কয়েকজনের উপর হমলা হয়েছে জেনে পুলিশ পাঠিয়েছেন। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাননি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































