রাজবাড়ী বার্তায় সংবাদ প্রকাশের পর বহরপুরের ভুমিহীন পল্লীতে সহযোগিতা পৌঁছালেন জার্মান প্রবাসী –
- Update Time : ০৫:৪৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০
- / ৭৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কমবেশি সারাদেশেই কর্মহীনদের মাঝে চলছে ত্রাণ বিতরণ কার্যক্রম। তবে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চন্দনা নদীপাড়ের নারায়নপুর-কুটুরঘাট ওয়াপদা পাড়ার ভুমিহীন পল্লীতে তখনও পৌছেনি সরকারী খাদ্য সহযোগিতা।
নিজেদের দায়িত্বের অংশ হিসেবে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সংবাদ প্রকাশ করে, জেলার সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল “রাজবাড়ী বার্তা ডট কম”। ওই সংবাদের পড়ে ভূমিহীনদের কথা জানতে পেরে সহযোগিতার হাত বাড়িয়ে দেন জার্মানীর সৈয়দ শাকিল কল্যাণ ট্রাস্ট-এর প্রধান সৈয়দ শাকিল। তিনি ওই পরিবার গুলোতে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেন। সোমবার বিকালে খাদ্য পৌঁছে দেওয়া হয় ওই পল্লীর বাসন্দীদের হাতে।
সৈয়দ শাকিল জানান, তার কল্যাণ ট্রাস্টসগ আশা হাফনুংয়ে ফর বাংলাদেশ এবং গিফট ফর গুড-এর যৌথ উদ্যোগে এবং আকরাম, মিথুন দাস কাব্য, হিমি হুসাইন, হাফিজসহ আরো অনেকের সহযোগিতায় এই কঠিন সময়ে দেশের বিভিন্ন স্থানে খাদ্য সহযোগিতা প্রদান করে আসছেন। এরই অংশ হিসেবে বালিয়াকান্দি ভুমিহিন পরিবার গুলো মুখে আহার তুলে দিতে তারা খাদ্য সহযোগিতা দিয়েছেন।
এ পর্যন্ত ৬ শত ৪৫ পরিবারে খাদ্য সহযোগিতা স্বরুপ ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি লবন ও ১টি সাবান বিতরণ করেছেন। সেই সাথে ৮শত ছিন্নমূল মানুষকে খাবার দিয়েছেন।
এদিকে, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার তত্ববধানে জেলা শহরের খাবার গুলো প্যাকেটজাত করা হয়। এর পর বালিয়াকান্দির সোনার বাংলা সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদের আহবায়ক এসএম হেলাল খন্দকারের নেতৃত্বে সংগঠনের সদস্যরা ওই পল্লীতে গিয়ে সামাজিক দুরুত্ব নিশ্চিত করে দরিদ্র পরিবার গুলোর হাতে আড়াই কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি লবন ও ১টি সাবানের প্যাকেট গুলো তুলে দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































