রাজবাড়ী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১১ দোকান ভস্মিভূত, বিপুল ক্ষয়ক্ষতি –
- Update Time : ০৩:০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের বড় বাজারের কাপড় বাজার সংলগ্ন আক্কাস আলী মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ টি জুতার দোকান, ১টি টেইলার্স ও ১টি পাটের গুদাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ভয়াবহ এ অগ্নিকান্ডের ব্যাবসায়ীদের কয়েক কোটি টাকার লোকসা হয়েছে তবে সম্পূর্ণ ভাবে অগ্নিকান্ডের ক্ষয় ক্ষতির সঠিক তথ্য জানানো হয়নি।
এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ২টি ইউনিট। ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসকর্মীরা।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাষ্টার রবিউল ইসলাম জানান, আগুনে মোট ১১টি দোকান ও ১টি পাটের গুদাম পুড়েছে।
তবে কিভাবে আগুন লেগেছে তা এখনই বলতে পারছেন না এবং এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমান নিরুপন করা সম্ভব হয়নি, তবে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































