রাজবাড়ী বাজারের ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা –
- Update Time : ১০:৩৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯
- / ৬৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ওজনের কারচুপি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় রাজবাড়ী বাজারের দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে ওই দুই ব্যাবসা প্রতিষ্ঠান থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, তারা রাজবাড়ী বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছেন। অভিযানে ওজনে কারচুপি করার দায়ে মা পোল্ট্রি সপকে ৪৬ ধারায় ৩ হাজার এবং মাংসের মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে মোঃ ইলিয়াস শেখকে ৩৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শণ করে পরামর্শ দেওয়া হয় ও ভোক্তা অধিকার আইন-২০০৯ সম্বলিত লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে সহায়তা করেছেন জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































