রাজবাড়ী বরাট জনকল্যান ফাউন্ডেশনের উদ্যোগে গুনিজন সংবর্ধনা ও শীত বস্ত্র বিতরন –
- Update Time : ১০:২৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯
- / ৫৬ Time View
আজু সিকদার,ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বরাট জনকল্যান ফাউন্ডেশনের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুনিজন সংবর্ধনা ও সুবিধা বঞ্চিত ,নদী ভাঙ্গন ,দরিদ্র অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।
সোমবার দুপুরে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চৌধুরী আব্দুল হামিদ একাডেমী স্কুল মাঠ প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী সংগঠন বরাট জনকল্যাণ ফাউন্ডেশন বিভিন্ন ক্যাটাগরিতে গুণীজন সংবর্ধনা ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার চৌধুরী নেসারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
অনুষ্ঠানে,জনকল্যান ফাউন্ডেশনের অধ্যাপক সিরাজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব গোয়ালন্দ,ফরিদপুর ওজোপাডিকো প্রকৌশলী এবিএম তারিকু ইসলাম,জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল হোসেন উপজেলার-সাবেকচেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী দুলাল,জনকল্যান ফাউন্ডেশনের যুগ্ন সাধারন সম্পাদক আমির হোসেন, ছোট ভাকলা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা গিয়াসপুরি,ছোট ভাকলা ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ।
বিভিন্ন ক্যাটাগরিতে যাদের সংবর্ধনা প্রদান করা হয় তারা হলেন, সমাজ সেবায় খন্দকার অলিউর রহমান, হেরেম্ব কুমার বসু, মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীরমুক্তিযোদ্ধা কারী মোয়াজ্জেম হোসেন, বীরমুক্তিযোদ্ধা আঃ কা ফজলুল হক চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অধ্যাপক আব্দুর রাজ্জাক বিশ্বাস, খগেন্দ্র নাথ বিশ^াস, হাসান ইমাম চৌধুরী, সরকারী কাজে বিশেষ অবদান রাখার জন্য ড.এসএম জলিল, সংগীতে চৌধুরী নিজামুল হক, কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোঃ সামসুদ্দিন মোল্লাকে সংবর্ধনা প্রদান করে জনকল্যান ফাউন্ডেযশন।
স্থানীয় গুণীজনদের সংবর্ধনা প্রদান শেষে এলাকার ২৩০জন দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































