রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে ডা. আবুল হোসেন কলেজে বৃক্ষরোপন –
- Update Time : ০৯:০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
- / ৪৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
‘একজন বন্ধু, দুটি গাছ’ স্লোগান সামনে রেখে প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে আজ বৃহস্পতিবার ডা. আবুল হোসেন কলেজে বৃক্ষরোপন অভিযান শুরু করা হয়।
বৃক্ষরোপন অভিযানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবুল হোসেন কলেজের অধ্যক্ষ ও প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা এ বি এম মঞ্জুরুল আলম দুলাল। এসময় উপস্থিত ছিলেন প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার সভাপতি সহকারী অধ্যাপক শামীমা মুনমুন, বন্ধুসভার পাঠচক্র বিষয়ক সম্পাদক মানোয়ার হোসেন, ডা. আবুল হোসেন কলেজের প্রভাষক নুর আবদুল্লাহ সাঈদ, প্রথম আলো বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম ফাহিম, মানবসম্পদ বিষয়ক সম্পাদক কার্ত্তিক চন্দ্র দাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ ফয়সাল, যোগাযোগ সম্পাদক শরিফুল ইসলাম, কাওসার আহমেদ রিপন, আলামীন মৃধা, নয়নমনি, সাকিব হাসান তুলকসহ বন্ধুসভার বন্ধুরা উপস্থিত ছিলেন। কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ। এসময় শিক্ষা প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে ফলদ ও বনজ গাছ রোপন করা হয়।
অধ্যক্ষ এ বি এম মঞ্জুরুল আলম দুলাল বলেন, প্রথম আলো বন্ধুসভা বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে। এতে যুক্ত রয়েছে একঝাঁক তরুণ শিক্ষার্থী। তরুণেরা সব সময় ভালো কাজের সঙ্গে যুক্ত থাকে। বৃক্ষরোপন একটি ভালো কাছ। কারন গাছ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। গাছ আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে। আমাদের বেঁচে থাকার জন্য গাছের প্রয়োজনীয়তা অপরিসীম।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































