রাজবাড়ী পৌর ৬নং ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত –
- Update Time : ০৯:৪৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ৫৬ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা :
রাজবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারন সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় আবেদনের মাধ্যমে পরবর্তীতে পদ চুরান্ত করা হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়।
সোমবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে পৌর ছাত্র লীগের সভাপতি আরফানুল হক অন্তরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, যুবলীগ নেতা আবু মোঃ হাসান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোকছেদুল আলম মিথুন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল সালেহীন অপু, সাধারন সম্পাদক শেখ মোঃ রুহুল কবির প্রমূখ।
আলোচনা সভা শেষে পৌর ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সকল পদ বিল্লুপ্ত ঘোষনা করেন পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক রিয়াদ রায়হান ইফতি।
এ সময় সভাপতি পদে ৩ জন ও সাধারন সম্পাদক পদে ৩ জনসহ মোট ৬ জন প্রার্থী হবার প্রত্যাশা ব্যক্ত করেন। ফলে আগামী তিন দিনের মধ্যে পৌর ছাত্রলীগের সম্পাদক বরাবর আবেদনের জন্য বলা হয় এবং পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই করে কমিটি দেয়া হবে বলে জানান নেতারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































