রাজবাড়ী পৌরসভা নির্বাচন : নৌকার পক্ষে প্রচারনা চালালেন হক –
- Update Time : ০৬:৩৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ৭৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে রাজবাড়ী পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরী নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন। তার পক্ষে চলছে প্রচার- প্রচারনা। এর অংশ হিসেবে সোমবার বিকালে প্রচারনা চালিয়েছেন, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক।
সে সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, জেলা কৃষকলীগের আহ্বায়ক আবু বক্কর খান, যুগ্ম-আহ্বায়ক মোস্তফা মাহমুদ হেনা, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার আবুল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আব্দল জলিল প্রমূখ।
এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে নৌকার পক্ষে মিছিল বের করেন কৃষকলীগ ও মুক্তিযোদ্ধারা।
উল্লেখ্য, রাজবাড়ী পৌরসভায় ৪ জন মেয়র, ১২ সংরক্ষিত কাউন্সিলর ও ৪৯ জন সাধারন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এ পৌরসভায় মোট ভোটার ৪৫ হাজার ২০জন এবং ভোট কেন্দ্র ১৮টি।
মেয়র প্রার্থীরা হলো, আওয়ামীলীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরী, বিএনপি মনোনীত জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক মেয়র মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত পৌর জাতীয় পার্টির সাধারন সম্পাদক কেএ রাজ্জাক মেরিন (লাঙ্গন) ও স্বতন্ত্র প্রার্থী, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন তিতু (নারিকেল গাছ)।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































