রাজবাড়ী পৌরসভা নির্বাচন : ৭ নং ওয়ার্ডে মেয়র প্রার্থী তিতুর প্রচার-প্রচারনা –
- Update Time : ১০:০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ৭৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ১৪ ফ্রেব্রুয়ারী রাজবাড়ী পৌরসভার নির্বাচন। ওই নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র প্রার্থী হিসেবে “নারিকেল গাছ” প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন, রাজবাড়ী পৌরসভা ছাত্রলীগের সাবেক নেতা আলমগীর শেখ তিতু।
তিনি আজ শুক্রবার রাজবাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তার “নারিকেল গাছ” প্রতীকের প্রচার-প্রচারনা চালিয়েছেন। সে সময় ৭নং ওয়ার্ডের বাসিন্দা ও তার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
তিতু জানান, তিনি জয়ের ব্যাপারে আসাবাদী। দীর্ঘ কয়েক বছর ধরে রাজবাড়ী পৌরসভার বাসিন্দাদের সাথে রয়েছেন তিনি। পৌর এলাকায় সবুজায়ন ঘটাতে তিনি প্রায় প্রতিটি বাড়ীতে রোপন করেছেন ফলজ ও বনজ গাছ। বর্তমানে প্রায় প্রতিটি ফলজ গাছে ফল ধরেছে। যা বাড়ীর মালিক এবং স্থানীয়রা খাচ্ছেন। নির্বাচনের তফশীল ঘোষনার আগে তার প্রতিশ্রুতি অনুযায়ী পৌর এলাকার প্রতিটিবাড়ীতে তিনি মাছ প্রদান করেছেন। এ গুলো নির্বাচনী প্রচরনার জন্য করেন নি। তিনি করেছেন, পৌর বাসীকে ভালো বেসে। তিনি যদি মেয়র নির্বাচিত হন, তাহলে রাজবাড়ী পৌরসভার দৃশ্যত উন্নয়ন ঘটাবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































