রাজবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ডে প্রতিবছর কোটি টাকার উন্নয়ন করা হবে -প্রার্থী পলাশ –
- Update Time : ১০:৫৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পৌরসভার বাজেটের বাইরে প্রতিবছর কোটি টাকার উন্নয়ন করা হবে ৮ নং ওয়ার্ডে। ফলে এই ওয়ার্ড হবে একটি মডেল ওয়ার্ড। যেখানে থাকবেনা কোন দরিদ্র মানুষ। এমনটাই বলেছেন, আগামী ১৪ ফ্রেব্রুয়ারী অনুষ্ঠিতব্য রাজবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহাবুবুর রহমান পলাশ।
তিনি আজ রবিবার বিকালে রাজবাড়ীর বাজারের পাট বাজার এলাকার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন।
সে সময় প্রার্থী পলাশের বড় ভাই ও পারলিন গ্রুপের চেয়ারম্যান রুহুল পারভেজও তার ভাইয়ের এই কর্মপরিকল্পনার সাথে যুক্ত করে বলেন, তাদের মায়ের আশা পূরণ করতেই ছোট ভাই পলাশ এই নির্বাচনে অংশ গ্রহণ করছেন।
তিনি প্রতিবছর প্রায় কোটি টাকা যাকাত প্রদান করেন। তার ভাই নির্বাচিত হলো, যাকাতের পুরো টাকাটাই এই ওয়ার্ডের উন্নয়নে ব্যয় করা হবে। ভয়-ভীতি দেখিয়ে তাদেরকে দমানো যাবে না। ৮নং ওয়ার্ড হবে সন্ত্রাস, দূর্ণীতি, মাদক মুক্ত ডিজিটাল একটি ওয়ার্ড। সে সময় পলাশের বোন পারভীন আক্তার, দুলাভাই আরমান আলী, সাবেক ছাত্রলীগ নেতা শামীম রেজা লিটনসহ অন্যান্য উপস্থিত ছিলেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































