রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা কালী মন্দিরে খাদ্য সামগ্রী বিতরণ –
- Update Time : ১০:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০
- / ৭০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখার উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার সকাল ১১ টার দিকে রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা কালী মন্দির প্রাঙ্গণে শতাধিক পরিবারের মাছে চাল, ডাল, তেল, লবন, কুমড়ার প্যাকেট তুলে দেয়া হয়।
এ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, উপজেলা কমিটির সভাপতি অরুণ কুমার সরকার ও সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস, পৌর শাখা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সাহা, শ্রীকৃষ্ণ সেবা সংঘের সভাপতি মুক্তি যোদ্ধা শিবুপদ বিশ্বাস, পৌর কমিটির তন্ময় দাস, স্বজন দাস, গৌরপদ বিশ্বাস ও সজ্জনকান্দা কালী মন্দির কমিটির সভাপতি লিটন চক্রবর্তী, মন্দির কমিটির উপদেষ্টা ধীরেশ চক্রবর্তী দোদো, জয়দেব সরকার, অনিল সরকার, গোকুল পাল, দেবু, গোবিন্দ, নয়নসহ অন্যান্যরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































