রাজবাড়ী থেকে দুরপাল্লার বাস ও লঞ্চ চলাচল শুরু, স্বস্তি ফিরেছে যাত্রীদের –
- Update Time : ০৯:৪৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
- / ৪৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় গত ৫ এপ্রিল থেকে গণ পরিবহন, বাস, লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ওই ঘটনার টানা ১ মাস ১৯ দিন পর সোমবার সকালে দুর-পাল্লার গণ পরিবহন ও লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়েছে।
সকালে রাজবাড়ী থেকে ঢাকাসহ বিভিন্ন জেলাতে দুরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা গেছে। বাসে দুই সিটে একজন করে যাত্রী নেয়া হচ্ছে। সেই সাথে দৌলতদিয়ার লঞ্চঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে যাত্রী নিয়ে লঞ্চ ছেড়ে গেছে। এতে গন্তব্যে পৌছাতে যাত্রীদের ভোগান্তি কমেছে, কমেছে বাড়তি খরচ ও সময়। স্বস্তিতে গন্তব্যে যেতে পেরে আনন্দিত তারা। যদিও বিধি মানতে অনিহা দেখা গেছে যাত্রীদের মাঝে।
দৌলতদিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার নুরুল আলম মিলন জানিয়েছেন, সোমবার সকাল পৌনে আটটা থেকে দৌলতদিয়া লঞ্চ ঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে লঞ্চ চলাচল শুরু করা হয়েছে। প্রতিটি লঞ্চে ধারন ক্ষমতার অর্ধেক যাত্রী নেয়া হচ্ছে। এ নৌ-রুটে ১৮ টি লঞ্চ চলাচল করছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































