রাজবাড়ী থেকে এবার হজ্বে যাচ্ছেন ৪৮৬ মুসুল্লী, হজ্বযাত্রীদের প্রশিক্ষণ উদ্বোধন –
- Update Time : ০৯:২৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
এবার রাজবাড়ী থেকে সরকারী ও বে-সরকারী ব্যবস্থাপনা ৪৮৬ জন ব্যক্তি হজে¦ গমন করবেন। গমন ইচ্ছুক ওই সব ব্যক্তিদের নিয়ে ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর উদ্যোগে আজ শনিবার সকালে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর উপ-পরিচালক তোফাজ্জেল হকের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, সদর উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান খান, ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর ফিল্ড অফিস ফিরোজ আল মামুন প্রমুখ। পরে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন, রাজবাড়ীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ মোঃ সজিব, ভাজনচালা জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুল হামিদ ও ভান্ডারিয়া সিদ্দিকিয়া ফাযিল মাদ্রাসার প্রভাষক মাওঃ মোস্তফা সিরাজুল কবির। সে সময় এনএসআই রাজবাড়ীর উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমানসহ হজে¦ গমন ইচ্ছুক কয়েক শতাধিক মুসুল্লী উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































