রাজবাড়ী থানা পুলিশের অভিযানে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার –
- Update Time : ১০:৪৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের একটি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী (২১) কে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে ছাত্রীর বাবা শুক্রবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ এ মামলার আসামি এবং ওই ছাত্রীর সহপাঠি সজিব মিয়া (২২) কে গ্রেপ্তার করেছে। সজিব সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারার ঢাকালেপাড়ার সুবেদ আলীর ছেলে।
ওই ছাত্রীর বাবা জানিয়েছেন, তারা সংখ্যালঘু পরিবারের সদস্য। তার মেয়েকে দীর্ঘ দিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছে সজিব মিয়া। বিষয়টি তিনি তার পরিবারের সদস্যদের অবহিত করেন। এতে সজিব ক্ষিপ্ত হয় এবং তার মেয়ের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত হয়। যার অংশ হিসেবে গত বৃহস্পতিবার সকালে তার মেয়ে কলেজের গেটের সামনে গেলে সজিব ও তার সহযোগিরা জোরপূর্বক অপহরণ করে নিজেদের বাড়ীতে নিয়ে যায় এবং বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। তার মেয়ে রাজি না হলে তাকে মারপিট করা হয়। বিষয়টি তারা জানতে পেরে মেয়েকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করে।
তবে থানা পুলিশের হাতে আটক থাকা সজিবের দাবী তিনি ওই ছাত্রীকে অপহরণ করেন নি। প্রেমের সম্পর্কের সূত্র ধরে সাবালক হিসেবে তারা বিয়ের সিদ্ধান্ত নেন এবং স্বেচ্ছায় ওই ছাত্রী তাদের বাড়ীতে গেছে।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, ওই ছাত্রীর বাবার অপহরণের অভিযোগের ভিত্তিতে সজিবকে গ্রেপ্তার করে বিকালে আদালতে পাঠানো হয়েছে। সেই সাথে রাজবাড়ী সদর হাসপাতালে ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































