রাজবাড়ী থানা পুলিশের অভিযানে ৩ গাঁজা ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৭ –
- Update Time : ০৭:১৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
- / ৪২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী থানা পুলিশের অভিযানে গাঁজা ব্যবসায়ীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে।
রাজবাড়ী থানার ওসি সাহাদাত হোসেন জানিয়েছেন, গত রবিবার রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ জন গাঁজা ব্যবসায়ী রয়েছে। তারা হলো, সদর উপজেলার লক্ষিনারায়নপুর গ্রামের নুরুল আমিন শেখের ছেলে ইব্রাহিম শেখ (২৪), আজাহার মোল্লার ছেলে মালেক মোল্লা (৩১) ও ইউনুস গাজীর ছেলে রবিউল গাজী (২১)। তাদেরকে গত রবিবার রাত সাড়ে ১২ চার দিকে সদর উপজেলার কুটিরহাট বাজার এলাকা থেকে এএসআই মোঃ মাহবুবুর রহমান মহসীনের নেতৃত্বে গ্রেপ্তার করা হয়।
এছাড়া এসআই মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী থানার জিআর -৩২/২১ এর আসামী মোঃ শফি মোল্লা (৫৫), এএসআই বজলু হুদা সঙ্গীয় ফোর্সসহ জি আর নং-৩৭০/১৮ এর আসামী মো: স্বপন, এএসআই মোঃ রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জি আর নং-৩২/২১ এর আসামী পলাশ মোল্লা (২৫), এসআই হিরন কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ সিআর নং-৫৮৪/২১ এর আসামী ও জেলা শহরের শ্রীপুর মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা মোঃ ফিরোজ মোল্লা, এসআই মোঃ মাসুদ মুন্সী, সঙ্গীয় ফোর্সসহ সিআর নং-৫৮৪/২১ এর আসামী উজ্জল হোসেনকেও গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































