রাজবাড়ী থানায় পাল্টা-পাল্টি মামলা, জয়দেব কর্মকারকে গ্রেপ্তারের দাবী
- Update Time : ০৯:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
নারী পুরুষসহ ৫ জনকে রক্তাক্ত জখম, পাকা সীমানা প্রাচীর ভেঙ্গে ও গাছপালা কেটে জোর পূর্বক অন্যের জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে, রাজবাড়ীর ইসকন মন্দিরের সভাপতি জয়দেব কর্মকার ও তার সহযোগিদের বিরুদ্ধে। এ অভিযোগে শনিবার সকালে জয়দেব কর্মকারসহ ৫জনকে চিহ্নিত এবং ২৫-৩০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ দিকে ওই মামলা থেকে বাঁচতে জয়দেব কর্মকারের পক্ষে তাদের মারপিট আহত ব্যক্তিদের বিরুদ্ধে রাজবাড়ী থানায় পাল্টা মামলা করার হয়েছে।
এদিকে নারীসহ ৫ জনকে জখম করার ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী শাখার সদস্যরা গত শুক্রবার বিকালে ঘটনাস্থল পরির্শন করেছে। জেলা মহিলা পরিষদের সভাপতি ডা: পূণিমা দত্ত জানিয়েছেন, অপরাধীদের শাস্তি ও গ্রেপ্তারের দাবীতে রবিবার সকাল ১০টায় রাজবাড়ী প্রেক্লাবের সামনে মানববন্ধন কমসূচী তারা পালন করবে। অপর দিকে, একই দাবীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ একই দিন বিকাল ৫টায় জেলা শহরের ইউ মাকেটের অফিসে সংবাদ সম্মেলনের আহবান করেছে।
প্রথম মামলার বাদী ও জেলা শহরের ভবানীপুর প্রাণী সম্পদ কার্যালয় এলাকার মৃত অধেন্দু শেখর মজুমদারের ছেলে অলোকেন্দু মজুমদার জানিয়েছেন, গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জয়দেব কর্মকারের নেতৃত্বে ২০-২৫ জনের একদল দূর্বৃত্ত প্রকাশ্য লাঠি শোঠা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়ীতে প্রবেশ করে। সে সময় দূর্বৃত্তরা তাদের বাড়ীর পেছনের অংশে থাকা পাকা দেয়াল ও বেশ কয়েকটি তাজা গাছ কটতে শুরু করে। ওই সময় তার স্ত্রী শম্পা দত্ত, বড় ভাই অমরেন্দু মজুমদার, মেজ ভাই অমিতেন্দু মজুমদার, মেজ ভাইয়ের স্ত্রী মিতা মজুমদার ও ছোট বোন অর্পনা মজুমদারকে বেধরক পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
অলোকেন্দু মজুমদারের মামলার আসামিরা হলো, জয়দেব কর্মকার, নিমাই কর্মকার , কৃষ্ণ কর্মকার, সম্পা নিয়গী, অসীম কর্মকারসহ অজ্ঞাত নামা আরো ২০-২৫ জন।
ঘটনাস্থল পরিদর্শন করা রাজবাড়ী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শফি বলেন, অন্যের বাড়ীতে প্রবেশ করে সীমানা প্রাচীর ভাংচুর ও পরিবারের সদস্যদের মারপিট করা নিন্দনীয়। এটা জয়দেব কর্মকার ও তার সহযোগিদের ঠিক হয়নি।
রাজবাড়ী ইসকন মন্দির কমিটির সভাপতি ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কর্মকার বলেন, তারা ওই পরিবারের সদস্যদের একাধিকবার বলেছেন পথের জন্য কিছু জমি বিক্রি করতে। কিন্তু পরিবারের সদস্যরা কথা শোনেন না, যে কারণে তারা পাকা সীমানা প্রাচীর ভেঙ্গে চলাচলের পথ তৈরীর কাজ শুরু করেছেন।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, ওই ঘটনায় থানায় উভয় পক্ষই মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































