রাজবাড়ী থানায় আগতরা পাচ্ছেন চকলেট ও ফুল –
- Update Time : ১০:২৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯
- / ৭৯ Time View
জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার সকালে রাজবাড়ীতে পুলিশ সেবা সপ্তাহের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। আর এ সপ্তাহের উদ্বোধনের পর আজ দুপুরে রাজবাড়ী থানায় গিয়েও দেখা গেছে ভিন্ন চিত্র। থানা আগতরা পাচ্ছেন চকলেট ও ফুলেল শুভেচ্ছা। সেই সাথে কর্মকর্তার রুমে বসেই মিলছে তাদের সেবা। অভূতপূর্ব এ দৃশ্য দেখে আগতরা করছেন প্রশংসা।
দুপুরে রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদারের অফিস রুমে গিয়েও দেখাগেল একই চিত্র। পাসপোর্ট হারিয়ে যাওয়ায় এ থানায় সাধারণ ডায়রী করতে আসেন রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের সেখ। তাকে অভ্যর্থনা জানান থানায় ডিউটিরত পুলিশ কনষ্টেবল। সেই সাথে তাকে সরাসরি নিয়ে আসা হয় ওসি’র কক্ষে। ওসি তার কথা শোনেন এবং তার রুমে বসিয়ে চা’ খেতে দিয়ে একটি আবেদনপত্র কম্পিউটারে কম্পোজ করিয়ে মাত্র দশ মিনিটির মধ্যে সাধারণ ডায়রীটি থানার রেজিষ্টারে লিপিবদ্ধ করিয়ে অধ্যক্ষ আব্দুল কাদেরের হাতে একটি ফুল ও চকলেটসহ তা তুলে দেন।
অপরদিকে, এতো দ্রুত কোন রুপ ঝামেলা ছাড়া সাধারণ ডায়রীর কপিটি হাতে পেয়ে অধ্যক্ষ আব্দুল কাদের আবেগে আপ্লুত হন। তিনি বলেন, পুলিশ জনগনের বন্ধু। আজ রাজবাড়ী থানায় এসে তা উপলব্ধি করলাম। এ ধারা অব্যাহত থাকবে বলেও তিনি কামনা করেন।
রাজবাড়ী থানায় কর্তব্যরত ডিউটি অফিসার এএসআই রিক্তাময়ী পেদ্দার বলেন, তারা আগত ব্যক্তির বক্তব্য শুনছেন এবং দ্রুত সময়ের মধ্যে কাজটি শেষ করছেন। সেই সাথে কাজে শেষে চকলেট ও ফুল দিয়ে আগত ব্যক্তিকে বিদায় জানাচ্ছেন।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, তিনি এ থানায় যোগদান করার পর থেকেই আগত ব্যক্তিরা যাতে নিরবিচ্ছন্ন সেবা পান এবং কোনরুপ ঝামেলার শিকার না হন সে চেষ্টা করছেন। এতে করে আগতরা থানা থেকে হাসি মুখে ফিরে যাচ্ছেন। আর চকলেট ও ফুল প্রদান প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ সেবা সপ্তাহ শুরু হয়েছে। যে কারণে আগত ব্যক্তির কাজ সবচেয়ে কম সময়ে সম্পাদন করার পাশাপাশি ওই ব্যক্তিকে চকলেট ও ফুল প্রদান করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































