রাজবাড়ী থানার নবাগত ওসি হিসেবে যোগ দিলেন শাহাদাত হোসেন –
- Update Time : ০১:৩৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন, মোহাম্মদ শাহাদাত হোসেন। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিদায়ী ওসি স্বপন কুমার মজুমদার নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং চার্জ হস্তান্তর করেন। এর আগে শাহাদাত হোসেন ২০২০ সালের ২২ জুলাই রাজবাড়ীর পাংশা মডেল থানায় যোগদান করেন। সেখান থেকেই তিনি রাজবাড়ী থানায় এলেন।
জানাগেছে, এক কন্যা সন্তানের জনক শাহাদাত হোসেন বাড়ী মাদারীপুর সদর উপজেলায়। তিনি ২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের যোগদান করেন। তার প্রথম কর্মস্থল রাজধানী ঢাকার মতিঝিল থানা। পরবর্তীতে তিনি ঢাকা এসবি মেহেরপুর, যাশোরে কাজ করেন। এরপর ২০১৬ সালে তার পদোন্নতী হয়। তিনি নারায়নগঞ্জের ফতুল্লা থানার ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেন। এর পর সেখান থেকে তিনি রাজবাড়ীর পাংশা মডেল থানার ওসি হিসেবে যোগদান করেন।
ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, তিনি সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চান। তাকে সর্বস্তরের মানুষ সহযোগিতা করবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































