ব্রেকিং নিউজঃ
রাজবাড়ী থানার ওসি হিসেবে যোগদান করলেন ইফতেখারুল আলম প্রধান
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৫:২৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
- / ৭৩৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী থানার অফিসার ইসচার্জ (ওসি) হিসেবে যোগদান করলেন ইফতেখারুল আলম প্রধান। শুক্রবার দুপুরে তিনি রাজবাড়ী থানার বিদায়ী ওসি মোহাম্মদ শাহাদাত হোসেনের কাজ থেকে চার্জ বুঝে নেন। এর আগে তিনি জেলার পাংশা থানার ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
ইফতেখারুল আলম প্রধান দিনাজপুর পৌরসভার লালবাগ এলাকার বাসিন্দা। তিনি রাজবাড়ী বার্তা ডট কমকে জানান, ২০১০ সালের ১ জুলাই তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার প্রথম কর্মস্থল ধানমন্ডি থানা। ২০২০ সালে তিনি পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পান। এরপর তিনি পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে রাজবাড়ী থানায় যোগদান করেন। এখান থেকে প্রায় ১৪ মাস পর তিনি জেলার পাংশা থানার ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেন। পাংশা থানার ওসি (তদন্ত) হিসেবে প্রায় এক বছর কর্মরত ছিলেন। তিনি সকলে সহযোগিতা কামনা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































