রাজবাড়ী থানার অভিযানে ৩ সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৭ –
- Update Time : ০৯:৪৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
- / ৬৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ৩ আসামীসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টার পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সুত্রে জানাগেছে, সাজাপ্রাপ্ত আসামী ধুঞ্চি এলাকার আক্কাস আলীর ছেলে শওকত শেখ (২৫), বড় লক্ষীপুরের মৃত নিখিল চন্দ্র দাসের ছেলে নিতাই কুমার দাস (৪২), ধুলদী রঘুনাথপুরের আতর আলীর ছেলে ইউসুুফ আহমেদ, মাদক মামলার কুলি পট্টির মৃত মালেক সরদারের ছেলে আনোয়ার হোসেন (৩৫), ইমাদাদুলের ছেলে রাশেদ (২৮) ও সিআর মামলার চরলক্ষীপুরের আব্দুল লতিফের ছেলে আবুল কাসেম (৩৮)।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, পুলিশ সুপারের নির্দেশনায় তার নের্তৃত্বে থানার অফিসারদের সহযোগীতায় সদর থানার বিভিন্নস্থান থেকে গত ২৪ ঘন্টায় সাজাপ্রাপ্ত আসামীসহ ৭ জনকে গ্রেফতার করেছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































