রাজবাড়ী ডিসি অফিসের সাবেক অফিস সহকারী কালুখালীর হামিদুর রহমানের ইন্তেকাল –
- Update Time : ০৯:৫৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮
- / ৫৮ Time View
ফজলুল হক, রাজবাড়ী বার্তা ডট কম :
আজ বুধবার রাজবাড়ী জেলাধীন কালুখালীতে প্রবীন ব্যক্তি, রাজবাড়ী ডিসি অফিসের রাজস্ব বিভাগের সাবেক প্রধান অফিস সহকারী, উপজেলার রতনদিয়া ইউপির বিএনপির সাবেক সভাপতি মরহুম হামিদুর রহমান এর জানাযা নামাজ সম্পন্ন হয়েছে। সকাল ৯টা ৩০ মিনিটে স্থানীয় রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে হাফেজ আঃ মালেকের ইমামতিতে এ জানাযা নামাজ সম্পন্ন হয়।
জানাযা নামাজ পূর্বে সংক্ষিপ্ত এক আলোচনায় বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু, অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক লায়ন এ্যাডঃ আব্দুর রাজ্জাক খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, রতনদিয়া ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মন্ডল, রজনীকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী, বাংলাদেশ হাট মাদরাসার সুপার মোঃ আব্বাস উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক জমসেদ উদ্দিন মিয়া, হাজী মোকবুল মাষ্টার, ইমদাদুল হক রাকু কাজী, পাংশা উপজেলা ছাত্রদল নেতা মোঃ ফরিদ সরদার এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। পারিবারিকভাবে জানাযা হামিদুর রহমান গত মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে খোকসা গ্রামস্থ ৬ষ্ঠ জামাতার বাড়ীতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৭ বছর। জীবদ্যসায় হামিদুর রহমান রাজবাড়ী ডিসি অফিসের রাজস্ব বিভাগের সাবেক প্রধান অফিস সহকারী ছিলেন। এছাড়াও রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয়, কালুখালী কলেজ, আশরাফুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা ও রতনদিয়া ইউপি বিএনপির সভাপতির দায়িত্ব পালন সহ বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত ছিলেন। মরহুম তার অগচরে ২পুত্র, স্ত্রী ও ৮ কন্যা সন্তান সহ অসংখ্যক গুনগ্রাহী রেখে গেছেন। জানাযা নামাজ শেষে মরহুমকে কালুখালীর আশরাফুল উলুম কবরস্থানে দাফন কার্য সমাপ্ত করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































