ব্রেকিং নিউজঃ
রাজবাড়ী ডিবি পুলিশের অভিযান: অস্ত্র-গুলি-ইয়াবাসহ ১০ মামলার আসামী গ্রেপ্তার –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০২:৩৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯
- / ৭৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে একাধিক অস্ত্র, ডাকাতি, দ্রুত বিচারসহ ১০ মামলার আসামীকে অস্ত্র-গুলি ও ১৬০ পিস ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত সাজাহান ওরফে সাজু (৩০) রাজবাড়ী সদর উপজেলার ব্রিচাত্রা গ্রামের মোন্তাজ মিয়ার পুত্র।
গত সোমবার রাতে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া স্যাটেলাইট স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়। ডিবির পুলিশ পরিদর্শক মো: জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযানে একাধিক অস্ত্র, ডাকাতি, দ্রুতবিচার’সহ ১০ মামলার আসামি ও ০৫ টি মুলতবি ওয়ারেন্টের আসামী প্রকৃত পেশাদার অপরাধী সাজাহান ওরফে সাজু (৩০) কে ০১ টি ওয়ান শুটার গান, ০২ রাউন্ড গুলি ও অভিনব কায়দায় জুতার মাঝখানে রাখা ১৬০ পিস ইয়াবা’সহ আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১






































































































